পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১১

কলের গাড়ী - শাহ আব্দুল করিম

তোমার ইচ্ছায় চলে গাড়ী
দোষ কেন পড়ে আমার,
আমি তোমার কলের গাড়ী
তুমি হও ড্রাইভার।

চলে গাড়ী হাওয়ার-ই ভরে
আজব কল গড়ীর ভিতরে
নিচ দিকেতে চাকা ঘুরে
সামনে বাতি জ্বলে তার।

আমি তোমার কলের গাড়ী
তুমি হও ড্রাইভার।

রত্ন মানিক বোঝাই করা
প্রহরী সব দেয় পাহারা
বাদী ছয় জন আছে খাড়া
সুযোগে করে সংহার।

আমি তোমার কলের গাড়ী
তুমি হও ড্রাইভার।

কলের গাড়ী কুদরতে চলে
চলেনা পেট্রল ফুরাইল
বাউল আবদুল করিম বলে
কুদরতের শান বুঝা ভার।

আমি তোমার কলের গাড়ী
তুমি হও ড্রাইভার।

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১১

দিনলিপি

অন্তহীন এই সময়ে
র্নিঘুম রাত আর
সারাটা সকাল নিথর পড়ে থাকা।

সন্ধ্যায় প্রিয় মানুষের
প্রিয় কিছুর আহবান,
আর নিজেকে ভুলার চেষ্টা।

অবেলায় ঘরে ফিরা
আপন মানুষের বিলাপ,
আর রাত জেগে সৃত্মির জাবর কাটা।

এইতো আমি
তোমার উজ্জল চঞ্চল আমি,
আর কেমন আছো তুমি?