পৃষ্ঠাসমূহ

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

তাহার যন্ত্রণা

ভদ্রমহিলা আমাকে ভালবাসেন, আমার প্রতি ভদ্রমহিলার ভালোবাসা নিয়া সন্দেহ করিবার কোনই অবকাশ নাই। ভালোবাসার কারণে যথেষ্ট কেয়ারও করে থাকেন। তবু মাঝে মাঝে নিজেকে নির্যাতিত মনে হয়। ভদ্রমহিলা তাহার অজান্তেই আমাকে নির্যাতন করিয়া থাকেন।

এই যেমন ভদ্রমহিলা তাহার পিতৃগৃহে গমন করিলে প্রায়শই ম্যাসেজ করিয়া থাকেন। সেই সকল মেসেজ আবার বাংলিশ হয়ে থাকে। তাহার বাংলিশ আবার 'মুরাধ টাকলা'র মত। তাহার ইংরেজি সিলেবল জ্ঞান না থাকার কারণে তাহার সেই সকল মেসেজের বাংলিশ পড়িতে আমার ভীষণও কষ্ট করিতে হয়। পড়তে ও বুঝতে এই যে কষ্ট হয় তা তাহাকে বুঝাইবে কে? তিনি ভয়েস অপশন ব্যবহার করিয়া আমাকে নির্যাতন থেকে মুক্তি দিতে পারিতেন। কিন্তু ইহাও তার মস্তিষ্কে ধরে না। যাহার দরুন তিনি বাংলিশ মেসেজ করিতেই থাকেন। যাহা আমার প্রতি তাহার নির্যাতন।