পৃষ্ঠাসমূহ

রবিবার, ৮ জানুয়ারি, ২০১২

চলো স্বপ্ন কুড়াই

হাস্ননা হেনার
মাতাল সুভাষে
আঁধার ফুড়ে
চাঁদটা হাসে।
তোরা সবাই চল
যত ছন্নছাড়ার দল।
চলো আজকে রাতে
জোছনায় ভিজে যাই
আজকে রাতে
চলো স্বপ্ন কুড়াই।



মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১২

প্রবাহ



চলমান দৃশ্যে
অগোছাল অস্পষ্ট সংলাপ
অভিব্যাক্তি বিহীন কৌশলী।
আর দৃশ্যপট পরিবর্তনে
দাও হাততালি.
বাহ্ বেশ হৃদয়স্পর্শী।
পর্দার আড়ালে কেউ গায় গান
যদিও কথাগুলা স্পষ্ট না
সূরটা কিন্তু বেশ বিরহী,
তারপর সুরে সূরে
দোলে দোলে
সময়ের কাঁধে ঝুলে,
আমি প্রবাহিত হই
দৃশ্য থেকে দৃশ্যান্তরে।