পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

যন্ত্রনা

মাশার উৎপাত,
টাইগারা কপোকাত,
তেলাপোকার ভয়,
সাকিবের অভিনয়,
ইভা রহমানের গান,
নেতাদের দেওয়া সম্মান,
তেলের নতুন দাম,
শহর জুড়ে যাম,
হাসিনার কথা,
দুই আবুলের মাথা,
টিপাইমুখে বাঁধ,
মেঘে ডাকা চাঁদ,
জেকে বসা শীত,
হৃদয় খানের গীত,
আশরাফুলের ব্যাটিং,
শেয়ার মার্কেটের চিটিং,
টয়লেট কমন,
ভাঙ্গা রাস্তায় ভ্রমন,
বাংলা ছায়াছবি,
তোর আকাশ কুসুম দাবী,
মধ্য রাতের আলোচনা,
এ সবই অসহ্য যন্ত্রনা।

শনিবার, ২৬ নভেম্বর, ২০১১

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে
বন্ধুর বাড়ির ফুলবাগানে
নানান রঙের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমর হয় আকুল
বন্ধুর বাড়ির ফুলের বন
বাড়ির পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশী
মন নিল তার সুরে
মন নিল তার বাঁশীর তানে
রূপে নিল আঁখী
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকে

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

শীত

কন কন
ঠন ঠন
শীতের আয়োজন।

ঘন ঘন
কুয়াশা
দৃষ্টিতে ধোঁয়াশা।

ঝর ঝর
ঝরে যায়
সবুজ পাতা খোয়া যায়।

উম উম
ঘুম ঘুম
শীতের মৌসুম।










বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

বড় প্রয়োজন

এখন প্রতি রাত্রিতে
চোরাপথ ধরে
জানান দিচ্ছে শীত
তার আগমন।
গুল্ম লতার মত
জড়িয়ে থাকা
কোন মানবীর উষ্ণতার
আজ বড় প্রয়োজন