পৃষ্ঠাসমূহ

সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

খুব জানতে ইচ্ছ করে

এখন আমাকে কি তোর
অস্পৃশ্য মনে হয়?
কোথায় আছি, কেমন আছি
কখন জানতে কি ইচ্ছে হয়?

এইতো সেদিনও
তোর কণ্টকাকীর্ণ পথে
নিজেকে কাঁটায় বিদ্ধ করেছি,
পিচ্চিল পথে
তোকে আকড়ে রেখেছি,
নোংরা পথে
গায়ে নোংরা মেখেছি,
স্পর্শের আড়লে রেখে
তোকে বয়ে বেড়িয়েছি।
এতটা পথে,
কখন নতুন কোন বাকে
তোকে করিনি আস্বীকার।

ঠিকানায় ফিরেই কেন তবে
তীব্র তাচ্ছিল্যে
আমাকে ছুড়ে ফেলা?
আমায় কি তবে
পাদুকা ভেবেই
ছিল তোর পথ চলা?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন