পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

আমার আমি

মাঝে মাঝেই তোর উড়োচিঠি আসে,
সময়ে অবান্তর কিছু প্রশ্ন নিয়ে,
তখন দিনগুলো কাটে
সম্বাব্য সব উত্তরে উত্তরে।
আবারো আসে প্রশ্ন,
আবারো খুজি উত্তর,
চক্রে বন্ধি আমি
করি স্মৃতি রোমন্থর।

-------------------------------------------------------------------------


করবো জোনাকীর সব আলো চুরি,
আধাঁরে পথ দেখাতে তোমায়।
মিথ্যেও না হয় বলো একবার
ভালবাসো আমায়।

--------------------------------------------------------------------------

সময়ের সাথে সাথে
একে একে খসে পড়েছে
ইঠ, পাথর, সিমেন্ট আর বালি।
জীর্ন এই মন্দিরে তবু
চীর উজ্জল এক দেবী।

২টি মন্তব্য:

  1. আজ আমার ব্লগের টেমপ্লেট চেঞ্জ করতে গিয়ে মহা ঝামেলায় পরছিলাম।
    সব এলোমেলো, সব যেন গুলিয়ে ফেলছিলাম।
    শেষে রক্ষা হলো।
    ফন্ট পরিবর্তন আর ব্লগ বিবরণ দিলাম। একটু দেখে যাবেন।

    উত্তরমুছুন