বৃদ্ধ বললো
যে শব্দগুলো থেকে
তোমাদের কে ওরা
করেছে বঞ্চিত,
তুমি কি জানো
সেই শব্দদের
ইতিহাস কিংবা অর্থ ?
আমি বললাম
যার উপর নাই অধিকার
তার অর্থ-ইতিহাস জানার
কিবা দরকার?
বৃদ্ধ বললো এবার
শব্দগুলোর উপর অধিকার
আছে সবার।
একদিন হয়তো বুঝবে
তখন ঠিকই তুমি
শব্দদের খুজবে,
ইতিহাসের সেই প্রচীনপথে
খুজবে আবার,
যেমন করে খুজেছে তারা
ইতিহাসে বারবার।
"জয় বাংলা" এটা কারো ব্যাক্তিগত সম্পত্তি নয়।কোন দলেরও না। যারা মুক্তিযোদ্ধা তারা জানে এই শব্দদের শক্তি।
যারা রাজাকার তারাও জানে এই শব্দগুলো কেমন উন্মাদনা জাগায়। তাই তাদের এই শব্দগুলোতে বড় ভয়।
আর শব্দগুলো যখন জাতীয় থেকে হয়েছে ব্যাক্তির সম্পত্তি, তখন হারিয়েছে তার পুরনো সে শক্তি।
ব্যাক্তির দখল মুক্ত হোক। আবার রূপান্তর হোক জাতীয় শক্তি। এই প্রত্যাশায় --- এক মৌসুমী দেশপ্রেমিক।
কবিতা বড্ড সুন্দর।
উত্তরমুছুনঅনেক পরিপক্ক লেখা মনে হচ্ছে।
পরিপক্ক পরিপক্ক!!! হা হা হা
উত্তরমুছুন