এই যেমন ভদ্রমহিলা তাহার পিতৃগৃহে গমন করিলে প্রায়শই ম্যাসেজ করিয়া থাকেন। সেই সকল মেসেজ আবার বাংলিশ হয়ে থাকে। তাহার বাংলিশ আবার 'মুরাধ টাকলা'র মত। তাহার ইংরেজি সিলেবল জ্ঞান না থাকার কারণে তাহার সেই সকল মেসেজের বাংলিশ পড়িতে আমার ভীষণও কষ্ট করিতে হয়। পড়তে ও বুঝতে এই যে কষ্ট হয় তা তাহাকে বুঝাইবে কে? তিনি ভয়েস অপশন ব্যবহার করিয়া আমাকে নির্যাতন থেকে মুক্তি দিতে পারিতেন। কিন্তু ইহাও তার মস্তিষ্কে ধরে না। যাহার দরুন তিনি বাংলিশ মেসেজ করিতেই থাকেন। যাহা আমার প্রতি তাহার নির্যাতন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন